পরকীয়া প্রেমের জেরে প্রেমিকাকে বিস্ফোরকসহ জড়িয়ে ধরেন এক ব্যক্তি। মুহূর্তেই আত্মঘাতী বিস্ফোরণে মারা গেলেন দুজনেই।
ভারতের কেরালার প্রত্যন্ত জেলা ওয়েনাদে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ৪৫ বছর বয়সী ওয়ানাদের বেনি নামের এক ব্যক্তির পরকীয়া প্রেম ছিল ৩৪ বয়সী অমলা নামের এক গৃহবধূর সঙ্গে।
পারিবারিক বন্ধুত্ব থেকে আট বছর ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক। এদিকে অমলা তিন সন্তানের জননী। ছোট মেয়েটির বয়স মাত্র তিন বছর।
সমাজে এ প্রেমের স্বীকৃতি সম্ভব না বলে হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রেমিক বেনি। ফলে বেঁচে নেন আত্মাহুতির পথ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় অমলার স্বামী ও দুই সন্তান বাড়িতে ছিল না। তার বাড়িতে গিয়ে দরজায় খুলতে বলেন বেনি। অমলা দরজা খুলতেই তাকে জড়িয়ে ধরেন তিনি। এমন সময় ঘটে বিস্ফোরণ। এতে দুজনেই নিহত হয়।
তবে বেনির শরীরে থাকা বোমাটি দেশীয় পদ্ধতির হওয়ায় এটি তেমন শক্তিশালী ছিল না। ফলে কাছেই থাকা অমলার মেয়েটি প্রাণে বেঁচে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।