দেশের সকল পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুলত্রুটি সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি গতকাল শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মাসিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। চাঁদপুর সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় দীপু মনি সাংবাদিকদের আহ্বান জানান পাঠ্যবইয়ে কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিতে।