শ্যালিকাকে উত্ত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তার দুলাভাই সিরাজুল ইসলামকে (২৫) ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকালে এ দণ্ড- দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সিরাজুল উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার এসআই মোশারফ হোসেন বলেন, সিরাজুল ওই কলেজছাত্রীর বড় বোনকে বিয়ের কিছুদিন পর মেজ বোনকেও বিয়ে করে। সম্প্রতি তাকেও বিয়ের প্রলোভনে নানা রকম  অশালীন প্রস্তাব দিয়ে আসছিল।

গতকাল মেয়েটি কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গেলে সিরাজুল তার পিছু নেয়। মেয়েটি পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন। গতকালই তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।