জেনারেটরের ধোঁয়ায় সুপার শপের ৩ বিক্রয়কর্মী অসুস্থ

রাজধানীর মীর হাজীরবাগে স্বপ্ন সুপার শপের ৩ নারী বিক্রয় প্রতিনিধিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেটরের ধোঁয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে জানান শপের ম্যানেজার নাহিদা সুলতানা বিভা।

বিভা জানান, সকালে দোকান খোলার পর বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালু করা হয়। এর কিছুক্ষণ পরেই জান্নাত (১৮) বমি করতে শুরু করেন। পরে তিনি অচেতন হয়ে যান। তাকে রিকশায় ওঠানোর সময় মৌসুমিও অচেতন হয়ে পড়েন। কিছুক্ষণ পর বর্ষাও। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।