রাজধানীর শেরেবাংলা নগরে ফুটপাত দখল করে রাখা ১০০টিরও অধিক অবৈধ অস্থায়ী, সেমিপাকা, শেড, সিঁড়িসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরেবাংলা নগরের জনতা টাওয়ার সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অন্যদের মধ্যে প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী ও অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন।