মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে ১৮০ জনের স্মারকলিপি

১৯৭১ সালের ১৯ মার্চে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধকে রাষ্ট্রীয় ও সাহসী যোদ্ধারা মুক্তিযোদ্ধার স্বীকৃতির চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার ‘সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদ’ ১৮০ জনের তালিকা জেলা প্রশাসক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের হাতে তুলে দেয়।

সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি অলিউল্লাহ হাওলাদার ও সাধারণ সম্পাদক শরিফ মোহাম্মদ মোখলেছের নেতৃত্বে এ সময় সহসভাপতি ফজলুল হক, মীর দেলওয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক আবদুল গনি মিয়া, শাহ্ আলম ভূঁইয়া, আবদুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, দ্রুত তালিকাটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।