লড়ছে বাংলাদেশ

ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের তিন দিনের ম্যাচের প্রথম দিন নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। দিন শেষে ২৯ রানে পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান আগে ব্যাট করে ১৪৮ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মোহাম্মদ ওয়াকাস। বাংলাদেশের পক্ষে মুশফিক হাসান ৩৭ রানে নেন ৪ উইকেট। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। সাকিব শাহরিয়ার করেন ৪৩ রান।