নারী নির্যাতনের অভিযোগে ‘মীরাক্কেল’ এর কায়কোবাদ গ্রেপ্তার

বান্ধবীকে নির্যাতনের অভিযোগে জনপ্রিয় ভারতীয় টিভি কমেডি শো ‘মীরাক্কেল’ এর কৌতুক অভিনেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ‌বি) শিক্ষার্থী কায়কোবাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) বেলাল উ‌দ্দিন জাহা‌ঙ্গির। সে চ‌বি নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র।

ওসি বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে। তাকে আটকের পর আদালতে চালান দেওয়া হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রী এবং প্রেমিকা কায়কোবাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে এনটিভির রি‌য়া‌লি‌টি শো হা-‌শো'‌তে অডিশন দিয়ে অভিনয়ের সুযোগ পান কায়কোবাদ। সেখানে টপ সেভেন স্থান দখল করে মিডিয়ায় পরিচিতি লাভ করেন তিনি। একই বছর সেপ্টেম্বরে অডিশন দেন ভারতীয় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি টিভি শো মীরাক্কেলে। সেখানেও সে সেরা দশে স্থান পান কায়কোবাদ।