সুহানা খানের নতুন ছবিটিও ভাইরাল

বলিউডে এখনও নাম না লেখালেও শাহরুখ খানের মেয়ে সুহানা খান জন্মগত ভাবেই সেলিব্রিটি। সুহানার যে কোনও ছবি ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা তার সর্বশেষ ছবিটিও ভাইরাল হতে দেরি করেনি। সেখানে বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে কিং খানের মেয়েকে।

শুক্রবার সকালে ছবিটি শেয়ার করা হয়। তারপরেই ছবিটি ভাইরাল হয়ে যায়। সুহানার বিভিন্ন ফ্যান ক্লাব ছবিটি বারবার শেয়ার করেছে। ছবিতে সুহানা একটি সাদা রঙের বোট নেক টপ পরেছেন। তার সঙ্গে বন্ধুদের পোশাকও বেশ নাটকীয়। দেখে মনে হচ্ছে কোনও নাটকের পোশাকে তারা সকলে ছবিটি তুলেছেন।

বাবা শাহরুখের সূত্রে যে অভিনয়টা সুহানার রক্তে রয়েছে। আর মা গৌরি খানের থেকে তিনি পেয়েছেন ফ্যাশনের সেন্স। সুহানাও বাবার মতো অভিনয় জগতেই পা রাখতে চান বলে অভিনয় নিয়ে লন্ডনের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন।

সুহানা ছাড়াও শাহরুখ ও গৌরি খানের আরও দুই সন্তান রয়েছে। বড় ছেলে আরিয়ান এখন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছে, এবং ছোট ছেলে আব্রাম আপাতত স্কুলে পড়ে।