অ্যান্ড্রয়েড ৯ চরবসহ সহনীয় মূল্যে ৫ স্মার্টফোন

গত বছরই অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’-এর ঘোষণা করেছিল গুগল। নিউ সিস্টেম নেভিগেশন, অ্যাডাপ্টিভ ব্যাটারি, ডিজিটাল ওয়েলবিংয়ের মতো ফিচারের কারণে অল্প সময়েই জনপ্রিয় হয় অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’। বর্তমানে প্রযুক্তি বাজারে  অধিকাংশ স্মার্টফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’। গুগল যদিও এবার অ্যান্ড্রয়েড ‘কিউ’-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তার আগে সহনীয় মূল্যে অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’সহ পাঁচটি স্মার্টফোন সম্পর্কে ক্লিক-এর সুপারিশ

শাওমি রেডমি Note 7 Pro

এই ফোনটি এখনো বাংলাদেশের বাজারে আসেনি। তবে শিগগিরই আসছে। ফোনটির দাম শুরু হবে আনুমানিক ১৭ হাজার টাকা থেকে। এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’ এবং গওটও ১০। এই স্মার্টফোনের হাইলাইট হলো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের মডেল।

রিয়েলমি ৩ প্রো

গত মাসে এই ফোনটির যাত্রা শুরু হলেও এখনো বাংলাদেশের বাজারে আসেনি। তবে এ মাসের মধ্যেই এটি বাংলাদেশে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ঈড়ষড়ৎঙঝ ৬.০ রয়েছে এই স্মার্টফোনে। অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’নির্ভর ফোনটিতে গেমিংসহ হাই ভিজ্যুয়াল অপারেশনের জন্য এতে রয়েছে ‘হাইপার বুস্ট’ সিস্টেম। এ ছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে ৪০৪৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনেরও দাম শুরু হবে আনুমানিক ১৭ হাজার টাকা থেকে।

আসুস Zenfone Max Pro M2

লঞ্চের সময় ছিল অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও। তবে সম্প্রতি অ্যান্ড্রয়েড ‘নাইন পাই’-এর খবর জানিয়েছে সংস্থাটি। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকা থেকে। স্মার্টফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সংযুক্ত আছে।

নোকিয়া 6.1 Plus

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোনটি বাংলাদেশে ২৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। গত বছরের শেষের দিকে নোকিয়ার আলোচিত এই ফোনটি যাত্রা শুরু করে। তখন এতে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও থাকলেও এবার আপডেটেড হয়ে অ্যান্ড্রয়েড নাইন পাই পরিষেবা মিলছে এই স্মার্টফোনে। এতে রয়েছে ১৬ + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৬৩৬ স্ন্যাপড্র্যাগন প্রসেসর।

Honor 8X

চলতি বছরেই যাত্রা শুরু করেছে স্মার্টফোনটি। ঊগটও ৯.০ আপডেটের মাধ্যমে এতে যুক্ত হয়েছে অতিরিক্ত ফিচারস। বাংলাদেশে ১৯ হাজার থেকে দাম শুরু হচ্ছে ফোনটির। ডিসপ্লে, ডিজাইনে সুনামের পাশাপাশি এতে রয়েছে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

এ ছাড়া শাওমি রেডমি ণ৩, শাওমি গর অ২, মটোরোলা ঙহব চড়বিৎ, মটো এ৭ চড়বিৎ, নোকিয়া ৫.১ চষঁং-এর মতো সহনীয় মূল্যের স্মার্টফোনগুলোতেও রয়েছে অ্যান্ড্রয়েড নাইন পাই।