জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষাও স্থগিত

ঘূর্ণিঝড় ফণির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজ রবিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আজ রবিবারের (৫ মে) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এই পরীক্ষার তারিখ জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফায়জুল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘূর্ণিঝড় ফণির কারণে পরপর দুটি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষার তারিখ পরে জানানো হবে।’