গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে প্রাণ হারাতে হল এক বৃদ্ধকে। ওই গৃহকর্মীর প্রেমিকই হত্যা করে তাকে। পশ্চিমবঙ্গের খড়গপুরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গৃহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ৷ আবার ওই গৃহকর্মীর প্রেম ছিল অপর এক যুবকের সঙ্গে৷ সম্পর্কের জটিলতা তৈরি হওয়ায় বৃদ্ধকে কুপিয়ে খুন করে তরুণীর ওই প্রেমিক৷
জানা যায়, স্ত্রী মারা যাওয়ার পর খড়গপুরের ইন্দার রামকৃষ্ণপল্লির বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ মাণিকলাল৷ এদিকে তার ছেলেও চলে যান যুক্তরাষ্ট্রে। ২০ বছর বয়সী এক তরুণী তার বাড়িতে পরিচারিকার কাজ করত৷ একপর্যায়ে তার সঙ্গে প্রেমের সঙ্গে জড়িয়ে পড়েন মাণিকলাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে তিনি একাই ছিলেন মাণিকলাল৷ আচমকা তার চিৎকার শুনে বাড়ির দিকে ছুটে যান প্রতিবেশীরা৷ দরজা বন্ধ বাড়ির ভেতর থেকে আসছিল আহাজারির শব্দ আসছিল। এ সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, এক যুবক ধারালো অস্ত্র দিয়ে মাণিকলালকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। আর বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
পরবর্তীতে প্রতিবেশীরা দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক যুবককে পাকড়াও করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।
প্রেমিককে আটক করা হলেও এদিকে লাপাত্তা ওই গৃহকর্মী। তার খোঁজে অভিযানে নেমেছে পুলিশ।