বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বারে অসুস্থ হয়ে পড়লে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।মওদুদকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।