পকেট থেকে বন্ধুক পড়ে যায় রাস্তায়। ট্রিগার চালু হয়ে গুলি লাগে গোপনাঙ্গে। এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ডের ৩২ বছর বয়সী এক যুবক।
মিরর জানিয়েছে, পিটার জ্যাকবসন নামের ওই যুবক বুধবার এই ঘটনা ঘটান। লিঙ্কন, নেব্রাস্কা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই যুবককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশ বলছে, সকাল পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে। অস্ত্র রাখার দায়ে যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।