প্রেমিকা লরেন শানচেজের সঙ্গে এ প্রথম প্রকাশ্যে ডেট করতে দেখা গেল অ্যামাজন মালিক জেফ বেজোসকে। জানুয়ারিতে তাদের প্রেম জানাজানি হলেও এতদিন তাদের একসঙ্গে দেখা যায়নি।
মার্কিন বিনোদন ম্যাগাজিন পিপল জানায়, রবিবার রাতে অ্যামাজনের নির্বাহী প্রধান জেফ বেজোস এবং লরেন শানচেজ একসঙ্গে ডিনার সারেন। নিউ ইয়র্কের ইমিলি রেস্টুরেন্টে তাদের সঙ্গে ছিলেন লরেনের বোনও। এ সময় তাদের পিৎজা এবং বার্গার খেতে দেখা যায়।
এপ্রিলের শুরুতে স্ত্রী মেকেনজি বেজোসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ টানেন পৃথিবীর শীর্ষ ধনী জেফ। এ দম্পতি চার সন্তান রয়েছে। ১৯৯৪ সালে বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেন। অ্যামাজনের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা ছিলেন মেকেনজি।
বিচ্ছেদের ফলে স্ত্রীকে বেজোসের পরিশোধ করবেন ৩৫০০ কোটি ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ লাখ কোটি।
জানুয়ারিতে এ দম্পতি বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন। ফক্স চ্যানেলের হোস্ট লরেন শানচেজের সঙ্গে বেজোসের প্রেমের সম্পর্ক গোচরে আসলে এ জুটি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।