পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে। সে হিসেবে সোমবার রাতে সাহরি খাবেন মুসলমানরা। মঙ্গলবার থেকে শুরু হবে প্রথম রোজা।
দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিস্কার থাকায় সোমবার সন্ধ্যায় স্পষ্টভাবে দেখা যায় হিজরি ১৪৪০ সনের রমজানের চাঁদ।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এই তথ্য জানানো হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এই সভায় অনুষ্ঠিত হয়।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার হবে প্রথম রোজা।
প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।
এদিকে সোমবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।