বার্সার বিপক্ষে দুই প্রধান অস্ত্রকে পাচ্ছে না লিভারপুল

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে বড়সড় ধাক্কা খেল লিভারপুল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোর সার্ভিস পাচ্ছে না ক্লাবটিতে। চোটের কারণে ছিটকে গেছেন দুজনই।

কাম্প নউয়ে প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। বলতে গেলে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে মেসি-সুয়ারেজরা।

ঘরের মাঠে দ্বিতীয় লেগে তাই লিভারপুরের জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। অথচ সেই ম্যাচের আগেই কিনা ছিটকে গেলেন দুই সেরা তারকা।

সালাহ গত শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন। গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোট পান তিনি। আর ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো চোটের কারণে ছিলেন না সেই ম্যাচের একাদশেই।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘বিশ্বের সেরা দুই স্ট্রাইকার আগামীকাল রাতের ম্যাচে থাকবে না। এদিকে আমাদের চার গোল করতে হবে। এটা খুবই কঠিন। তবে যতক্ষণ পর্যন্ত মাঠে ১১ জন থাকবে আমরা চেষ্টা করে যাব।’’