প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটুর চাকরির মেয়াদ বেড়েছে দুই বছর। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ কর্মকর্তা মু. আশরাফ সিদ্দিকী বিটুর চুক্তির মেয়াদ তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় চলতি বছরের ২৫ এপ্রিল থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।
বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগে একজন প্রেস সচিব, একজন অতিরিক্ত প্রেস সচিব, তিনজন উপ-প্রেস সচিব ও তিনজন সহকারী প্রেস সচিব রয়েছেন।