বেগানা নারীর পেইজে কি?: সানাই

নানা সময়ে ফেসবুকে ছবি ও ভিডিও প্রকাশ করে সমালোচিত হয়েছেন মডেল সানাই। তার নানা ফেসবুক পোস্টেও বিরূপ মন্তব্য করা হয়। সেসব মন্তব্যে অনেকেই তাকে ধর্মীয় রীতি মেনে চলারও নির্দেশ দেন। এদিকে গত শুক্রবার এমনই এক পোস্টে বিরূপ মন্তব্য আসার পর সানাই পাল্টা এক স্ট্যাটাস দিয়ে বলেন, যে যারা আমাকে ধর্মীয় রীতিনীতি মানার পরামর্শ দেন তারাই আবার অন্য নারীদের ছবি দেখে বেড়ান।

শুক্রবার দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি তো তোমাদের বউ, বোন কিংবা মা না, তোমাদের রক্তের সম্পর্কের কেউ না, তাহলে আমার পেইজে কি? যাদের নিজেদেরই ইমান ঠিক নেই,তারা আসে আমাকে ইমানদার হওয়ার আদেশ দিতে!’

তিনি আরও বলেন, ‘নিজেরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আবার নিজেদের দীনদ্বার দাবী করে! এটা কেমন! হে মুমিন ভাই, আপনার নিজের ইমান ঠিক আছে তো ভাই! তাহলে বেগানা নারীর পেইজে কি?