যুবকের লাশ স্ত্রী পলাতক

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ধর্মতলা গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে আমির হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আলকাছ আলীর ছেলে। এ ঘটনার পর থেকে আমীর হোসেনের স্ত্রী মনজু রানী পলাতক রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পাঁচ মাস আগে আমার ছোট ভাইয়ের সঙ্গে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের খাটিয়ামারীর চরের মহির উদ্দিনের মেয়ে মনজু রানীর (১৮) বিয়ে হয়।