বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সোশ্যাল মিডিয়াতে ফ্যানের সংখ্যাটা দিনে দিনে বেড়ে চলেছে।
২০১৭ সালের এপ্রিলে প্রথম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন ক্যাটরিনা কাইফ। গত তিন বছরে ক্যাটরিনার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২১.৫ মিলিয়ন।
ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরই প্রথম ইনস্টাগ্রামের সঙ্গে আলাপ করিয়েছিলেন ক্যাটরিনাকে। সম্প্রতি ক্যাট এক ইন্টারভ্যুতে জানিয়েছেন এই তথ্য।
আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ অতিথি হয়ে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় তার কাজ নিয়ে নানা প্রশ্ন করেন আরবাজ। সেখানে ক্যাটকে জিজ্ঞেস করা হয় ইনস্টাগ্রামে ক্যাটরিনার কোনো ফেক অ্যাকাউন্ট রয়েছে কি না? উত্তরে একেবারে নাকোচ করে দেন ক্যাটরিনা। তিনি জানান, ‘আমি জানি রণবীরের রয়েছে। আর রণবীরই প্রথম আমাকে ইনস্টাগ্রাম চিনিয়েছিল।’
প্রায় সাত বছর চুটিয়ে প্রেম করার পর ব্রেকআপ হয়ে যায় রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের।