আইপিএলের ১২তম আসরের প্রথম কোয়ালিফায়ার আজ। মুখোমুখি হচ্ছে শীর্ষ দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। পয়েন্ট সমান ১৮ হলেও নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় চেন্নাই। আইপিএলের নিয়ম অনুযায়ী, লিগ পর্বের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারে। প্লে-অফ নিশ্চিত করা অন্য দুদল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।