আমিরাতে প্রতিবন্ধী শিক্ষার্থীর বিস্ময়কর সাফল্য

আর দশটা বাচ্চার মতো স্বাভাবিক ছিল না তার জন্ম। কঠিন কিছু শারীরিক বৈচিত্র্য সঙ্গী হয় তার। কিন্তু তাতে কী! লেখাপড়ায় এতটুকু ভাটা পড়েনি আমান মকবুলের। আরব আমিরাতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনে (সিবিএসই) দশম শ্রেণিতে ৯৪.৩ শতাংশ নম্বর পেয়ে শীর্ষ তালিকায় স্থান পেয়েছে সে!

খাজা টাইমস জানিয়েছে, আমান ভারতীয় বংশোদ্ভূত। গোটা স্কুল জীবনে সে ৯০ শতাংশের নিচে কখনো নম্বর পায়নি।

আমান নিজে ঠিকমতো লিখতে পারে না। লিপিকারের সাহায্য নিয়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে।

আমানের বাবা মকবুল মাহমুদ ২০ বছর আগে পরিবারসহ আরব আমিরাতে চলে যান। ছেলের এমন সাফল্যে তিনি নিজেও বিস্মিত, ‘পরীক্ষার পর আমান বলেছিল ৮০ শতাংশ মার্ক থাকবে। এতটা ভালো করবে সেটা ভাবিনি।’

মকবুল জানান, আমানকে কখনো প্রাইভেট কিংবা অতিরিক্ত কোচিং করানো হয়নি। শুধুমাত্র মায়ের সাহায্য নিয়ে এত দূর এসেছে।