গোপনে বিয়ে করলেন তমা মির্জা

খুব গোপনে বিয়ে সেরে ফেললেন চিত্রনায়িকা তমা মির্জা।দাওয়াত পাননি কাছের বন্ধুরাও। এমনটাই দেশ রূপান্তরকে জানিয়েছে তমার ঘনিষ্ঠজনরা। বর কানাডার টরন্টোতে বসবাসকারী হিশাম চিশতি। তিনি সেখানের ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়িত।

জানা যায়, সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে একদম পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তমা মির্জার। এর আগে রবিবার হিশাম চিশতি ও তমা মির্জার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানেও ছিলেন কিছু পারিবারিক লোকজন।

উল্লেখ্য, ৯ মার্চ হিশাম চিশতি ও তমা মির্জার বাগদান সম্পন্ন হয়। সেসময় তমা জানিয়েছিলেন শিগগিরই বিয়ে হবে তাদের।

আরও পড়ুন: এসএসসির ফল নিয়ে মিথ্যাচার করলেন নায়িকা পূজা চেরি