বৈচীর আরিফুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

১ কোটি ৭৭ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহাখালীর বৈচী ইন্টারন্যাশনালের মালিক কে এম আরিফুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশনের উপপরিচালক মোশারফ হোসেন মৃধা বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এজহারে আসামি আরিফুজ্জামানের বিরুদ্ধে এক কোটি ৭৬ লাখ ৯৮ হাজার ৬৭৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আরিফুজ্জামান ২০১৬ সালের ১৮ ডিসেম্বর কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। তাতে তিনি সম্পদের সঠিক হিসাব দাখিল করতে পারেননি। যার কারণে দুদক এই মামলা দায়ের করেছে।