আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর আগারগাঁও এলাকায় র‌্যাবের চেকপোস্টে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‌্যাব জানায, র‌্যাব-২ এর একটি চেকপোস্ট চলাকালে বুধবার ভোরে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর সঙ্গে গোলাগুলি হয় র‌্যাবের। এতে একজন নিহত হন। ঘটনাস্থল থেকে ৫০০ বোতল ফেনসিডিলভর্তি প্রাইভেটকার ও গুলিসহ ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।