কিছুদিন আগেই মালাইকা আরোরা বেজায় চটেছিলেন তার কিছু গানকে আইটেম নম্বর বলায়। পাশাপাশি জানান, কেউ তাকে আইটেম বললে চড় মারবেন গালে। একই সুর শোনা গেল ক্যাটরিনা কাইফের কথায়।
মালাইকা বলেছিলেন, “যদি কখনো মনে হতো, আমাকে গানটিতে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম।”
একই বিষয়ে সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো-তে প্রশ্ন করা হয় ক্যাটরিনাকে।
তখন ‘চিকনি চামেলি’ আইটেম গানের এ অভিনেত্রী জানান, তার কাছে নাচ উঁচু দরের শিল্প। শিলা কি জওয়ানি, চিকনি চামেলি, জারা জারা টাচ মি, কালা চশমার মতো গানগুলোকে তিনি কখনোই আইটেম গান বলে মনে করেন না।
আরও বলেন, “সোশ্যাল মিডিয়ার যুগে যে যা ইচ্ছে বলে যাচ্ছেন। ভুল বললেও কেউ পালটা প্রশ্ন করছেন না। তবে আমার মনে হয় নারী হিসেবে কখনো কোনো অভিনেত্রীর যদি মনে হয় নাচের মাধ্যমে তাকে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে তাহলে সেই কাজ না করাই শ্রেয়।”
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে আমির খানের বিপরীতে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায়। ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান খানের সঙ্গে ‘ভারত’-এ। আর শুটিং ফ্লোরে আছে অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’।