জেনিফার অ্যানিস্টন ও ব্র্যাড পিটের ছাড়াছাড়ির ১৪ বছর হয়ে গেছে। যদিও ভক্তরা এই জুটিকে এখনো মনে রেখেছেন। তাদের মতে, ‘সামান্য বিরতি’ শেষে আবারও এক হবেন হলিউডের জনপ্রিয় দুই তারকা। সেই কথা নায়কের সামনে তুলতেই হাসিতে ফেটে পড়লেন।
ফেব্রুয়ারিতে ৫০তম জন্মদিনের আয়োজনে অ্যানিস্টনকে শুভেচ্ছা জানাতে লস অ্যাঞ্জেলসের একটি রেস্টুরেন্টে যান ব্র্যাড পিট। সেই খবর ছড়াতেই গুজব ডালপালা মেলে।
এন্টারটেইনমেন্ট উইকলি জানায়, শুক্রবার ৫৫ বছরের পিটকে দেখা যায় লস অ্যাঞ্জেলসের রাস্তায় হাঁটতে। সেখানে উপস্থিত এক ক্যামেরাম্যান সাবেক স্ত্রীকে বিয়ের প্রসঙ্গটি তোলেন।
ওই ক্যামেরাম্যান তাকে জিজ্ঞাসা করেন অ্যানিস্টনের সঙ্গে আবারও সংসার পাতার ইচ্ছা আছে নাকি। উত্তরে হাসতে হাসতে ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’ অভিনেতা বলেন, “ওহ, মাই গড।”
তাদের পাঁচ বছরের সংসার ভাঙে ২০০৫ সালে। এরপর অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ে করেন ব্র্যাড পিট। অন্যদিকে, জাস্টিন থেরক্সকে বিয়ে করেন জেনিফার অ্যানিস্টন।
সাম্প্রতিক সময়ে ছাড়াছাড়ির পর দুই তারকা এখন একা আছেন।
তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দুই তারকার ছাড়াছাড়ির অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে। তারা এখন একদম ভিন্ন মানুষ। তাদের সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ।