পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ যুব দল। সিরিজের দ্বিতীয় তিন দিনের ম্যাচ ড্র হয়। তবে প্রথম ম্যাচটি স্বাগতিকরা জিতে নেওয়ায় সিরিজ উঠে বাংলাদেশ যুব দলের হাতেই। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯২ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ২২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৮৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ২৫৬ রানের লক্ষ্যে নামা পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৩ রান করলে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে অপরাজিত ১৪৬ রান করেন রিহাদ।