জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যুৎস্পর্শে মেহেদি হাসান (২৬) নামে এক কলেজছাত্র মারা গেছেন।
বুধবার বিকেলে আক্কেলপুর উপজেলা চত্বরের সামনে পোল্ট্রি হ্যাচারিতে বিদ্যুৎ চালিত পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী বলেন, মেহেদি হাসান তাদের নিজেদের পোল্ট্রি হ্যাচারিতে বিদ্যুৎ চালিত পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এসময় ছেঁড়া তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।