নারী কনস্টেবলের আত্মহত্যা

টাঙ্গাইল পুলিশ লাইনসের এক নারী কনস্টেবল নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তার লাশ উদ্ধার করে পুলিশ।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, টাঙ্গাইল পুলিশ লাইনসের কনস্টেবল শারমিন আক্তার (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে গতকাল বুধবার দুপুরের দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল রিপোর্ট করেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রাতে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শারমিন আক্তারের বাড়ি ঢাকার ধামরাইয়ে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তদন্তের পর তা জানা যাবে বলেও তিনি জানান।