বিয়ের প্রশ্নে রেগে গেলেন অর্জুন

মালাইকা আরোরার সঙ্গে রোমান্স করে বেশ আলোচনায় আছেন অর্জুন কাপুর। এই নিয়ে বেশ লুকোচুরি খেলছেন দুজন। সম্প্রতি বিয়ের প্রশ্নে ক্ষেপে গেলেন ‘ইশকজাদে’ নায়ক।

আপনি কি মালাইকা আরোরাকে বিয়ে করছেন? এ প্রশ্ন বারবার শুনতে হচ্ছে অভিনেতাকে।

ধৈর্যের বাঁধ ভাঙার পর অর্জুন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি এখন বিয়ে করছি না। বিয়ে করলে জানাব। আমি তো এখনো পর্যন্ত কিছু গোপন করেনি। তা হলে বিয়ে করলে লুকাবো কেন?”

সঙ্গে আরও বলেন, “আমি পাবলিক ফিগার। আমাকে নিয়ে জল্পনা হবে, সেটাও আমার পেশারই অঙ্গ, আমি জানি। মিডিয়ার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, কেউ কেউ প্রশ্ন করেন সম্মান দিয়ে। কেউ আবার এক প্রশ্ন করে বিরক্ত করেন।’’

১৯৯৮ সালে অভিনেতা সালমান খানের ছোট ভাই আরবাজকে বিয়ে করেন মালাইকা। তাদের এক ছেলেও রয়েছে। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের।

অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। তবে বিচ্ছেদের কারণ না জানালেও সাবেক দম্পতি এ গুজব অস্বীকার করেরেন।

কিছুদিন শোনা যায়, এপ্রিলের মাঝামাঝিতে বিয়ে করছেন অর্জুন ও মালাইকা। তবে এপ্রিল গড়িয়ে মে এলেও তেমন কিছু ঘটেনি!