মা হওয়ার অনুভূতিতে কী বললেন ব্রিটিশ রাজবধূ মেগান

সন্তান জন্ম দিয়ে প্রকাশ্যে আসলেনব্রিটেনের রাজকীয় দম্পতি মেগান মর্কেল ও প্রিন্স হ্যারি।

ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ হলে ছেলে সন্তান নিয়ে দারুণ উটফুল্ল দেখা যায় ডিউক এবং ডাচেস অব সাসেক্সকে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সোমবার ভুমিষ্ট হওয়ার পরদিনই বাবার কোলে চড়ে রাজপ্রাসাদে প্রবেশ করে নবজাতক।

মঙ্গলবার নতুন রাজপুত্রের নাম রাখা হয়েছে-আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। সংক্ষেপে ডাকা হবে আর্চি।

সেন্ট জর্জ হলে ঠিক একবছর আগে হ্যারি-মেগানের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, সেখানেই তাদের সন্তানকে প্রথমবার প্রকাশ্য করেন দম্পতি।

মা হওয়ার অনুভূতি প্রকাশে মেগান বলেন, “এটি জাদুর মতো, বিষ্ময়কর বিষয়।”

৩৭ বছর বয়সী এ ব্রিটিশ রাজবধূ আরও বলেন,  “আমার কাছে এখন দুনিয়ার সব থেকে ভালো দুজন পুরুষ রয়েছে, তাই আমি ভীষণ খুশি।”

ছেলে সম্পর্কে তিনি জানান, আর্চি নাকি বেশ শান্ত স্বভাবের। বেশ ঘুমাতেও পারে।

বাবা হ্যারি বলেন, “পিতৃত্ব বেশ আনন্দের। সবেমাত্র দুই কি আড়াই দিন হবে, এখনই আমরা ভাবতে শুরু করেছি, ও কবে বড় হবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও চমৎকার অনেকে মুহূর্ত কাটাব ওর সঙ্গে।”