উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হলো মওদুদকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মওদুদ আহমদ ঢাকা ত্যাগ করেন।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মওদুদ আহমদকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে মওদুদ আহমদ অসুস্থবোধ করলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সুপ্রিম কোর্টের চেম্বারে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মওদুদ আহমদ। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।