বাংলাদেশের প্রথম ইসলামিক ওয়েব সিরিজ ‘দ্য পিস’ (ভিডিও)

রমজান মাস উপলক্ষে সিনেস্পটের ব্যানারে অনলাইনে মুক্তি পেল ‘দ্য পিস’ শিরোনামের  নামের ওয়েব সিরিজ। ‘দ্য পিস’ শিরোনামের  নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক  অনন্য মামুন।

দেশ রূপান্তরকে অনন্য মামুন বলেন, ‘ইসলাম এবং আধুনিক জীবনের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। সকল বয়সী দর্শকদের আশা করি ভালো লাগবে। বিশেষ করে ধর্মপ্রাণ দর্শকদের ভালো লাগবে এই ওয়েব সিরিজটি।’

‘দ্য পিস’ শিরোনামের ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন বিশিষ্ট খ্যাতিমান শিল্পী রাইসুল ইসলাম আসাদ, ইমতু রাতিশ, তুরিন ইসলাম, মৌ, সাহেদ আলী, মাসুম বাশার, মিলিসহ আরও অনেকে।