চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রুতি লেখক নিয়োগ এবং নিয়োগবিধি সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মোহাম্মদ শিবলী সাদিক, বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন, আ কা ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও বেগম আরমা দত্ত অংশ নেন।