ব্যাংক ও আর্থিক খাতে চরম অনিয়ম-দুর্নীতি-লুটপাট ও ঋণখেলাপিদের ঋণ মওকুফকে অশুভ তৎপরতা আখ্যায়িত করেছে বাম গণতান্ত্রিক জোট। এর প্রতিবাদে আগামী রবিবার অর্থ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে তারা। রাজধানীর সেগুনবাগিচার কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী রাজনৈতিক পরিষদের সভা শেষে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।