নিজের জ্ঞান বাড়াতে আমরা প্রায়ই গুগলের দ্বারস্থ হই। কিন্তু অন্যদিকে, আপনার পছন্দ, জানার আগ্রহ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করছে গুগলও। আপনার গোচরে বা অগোচরে গুগল আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতিনিয়ত। তবে চাইলেই আপনার সম্পর্কে কতটা গুগলকে জানতে দেবেন, তা আপনিই নির্ধারণ করে দিতে পারেন। এ সুযোগটি এত দিন ছিল না।
আপনার মোবাইলের লোকেশন অপশন যদি অ্যাক্টিভেট করা থাকে, তবে জানবেন, আপনার বাড়ি কোথায়, কোথায় ঘুরতে যাচ্ছেন, আপনার অফিস কোথায়Ñ এসব তথ্য জেনে যাচ্ছে গুগল।
গুগলের যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন, সেই অ্যাপের মাধ্যমে আপনার ছবিসহ সব তথ্য গুগলের নখদর্পণে। তবে গুগলের সব বিষয়ে নাক গলানো বন্ধ করতে পারেন আপনি নিজেই। নতুন করে অন্দরমহলের পরিকাঠামো বদলেছে গুগল। আপনি চাইলেই মাই গুগল অ্যাক্টিভিটি পেজে গিয়ে, ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ অপশনে ক্লিক করে গুগলকে আপনার ব্যক্তিগত তথ্য জানতে বাধা দিতে পারেন। এ ছাড়া ‘গুগল অ্যাকাউন্টে অন/অফ ব্যবহার করে লোকেশন হিস্ট্রি এবং ওয়েব-অ্যাপ অ্যাক্টিভিটি যেমন নিয়ন্ত্রণ করেন। ঠিক তেমনই ম্যানুয়েলি ডিলিটও করতে পারেন। পাশাপাশি অটো-ডিলিট ফিচারে সময়সীমা ঠিক করে সেটিকে অন রাখতে পারেন। এ ক্ষেত্রে সার্চের পর তিন মাস বা আঠারো মাসের মাথায় স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হতে থাকবে।