জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হয় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের প্রযোজনা ‘ঘুমকুমারী’। দ্য সিপিং বিউটি গল্পের ছায়া অবলম্বনে নাটকটি রচনা করেছেন আফসার আহমেদ, নির্দেশনা দিয়েছেন রূবাইয়াৎ আহমেদ।
নাটকটিতে অভিনয় করেছেন তামিম হোসেন, নাহিদ আল মবিন, আকাশ তুহিন, শচীন ভট্টাচার্য, রেজওয়ান রাশেদ সোয়ান, আরিফুল ইসলাম নীল, শরণ এহসান, রিফা রাফিয়া, তুনতুন মজুমদার, নিশি ওয়াহেদ, সোহানা তানজীম, সাবরীন শ্রাবণী, বন্যা রায়, আসমাউল হুসনা বৃষ্টি, তন্বী, শাকিল আহমেদ, শাহিনূর আক্তার প্রীতি, মৌশ্রী দাস নিশু, নিশাত তাসমিন টুম্পা, শুক্লা রায়, শাহমুদুল হক মায়ান, মেহেদী ইসলাম, আবু রায়হান, তানভীর পালোয়ান অপূর্ব, ফারিয়া চৌধুরী ইতু, উষ্মিতা চৌধুরী, আমিনুল ইসলাম জিসান, সাজ্জাদুল অলক শুভ।
সুর ও সংগীত রচনা করেছেন আফসার আহমদ, ইউসুফ হাসান, রুবাইয়াৎ আহমেদ, শচীন ভট্টাচার্য। পোশাক পরিকল্পনা : খায়েরুজ্জাহান মিতু, আলোক পরিকল্পনা : হাবিব মাসুদ, অভিনয় প্রশিক্ষণ : ফাহিম মালেক ইভান, কোরিওগ্রাফি : শাকিল আহমেদ, কৃষ্ণা সজ্জন পূজা, মেকআপ : খায়েরুজ্জাহান মিতু। সংগীতদল : শচীন, আকাশ, মবিন, নীল, সোয়ান, তামিম, তুনতুন, নিশি, উষ্মিতা।