মায়েদের জন্য নির্দিষ্ট কোনো দিন হয় নাকি? বিশেষ একটা দিন শুধুমাত্র মায়েদের জন্য? এ নিয়ে তর্ক হতে পারে অনেক।
তবে ক্যালেন্ডারের নিয়মে রবিবার বিশ্বব্যাপী পালিত হবে মা দিবস।
ঠিক তার আগে নস্ট্যালজিক হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী সাবেক বিশ্ববসুন্দরী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের ছোটবেলার ছবি।
ছবিতে নিজের মা নয়। দিদিমার কোলে রয়েছেন সুস্মিতা। তিনি লিখেছেন, ‘যখন একটা ছবিই হয়ে যায় আশীর্বাদের মতো। দিদিমার কোলে আমি। দিমা বলে ডাকতাম ওকে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেমন মানুষ ছিলেন। বাবা, এই ছবিটা আমাকে পাঠানোর জন্য ধন্যবাদ।’
দুই মেয়ে রেলে এবং আলিশাকে দত্তক নিয়েছেন সুস্মিতা। শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায়, এটা বিশ্বাস করেন না এই নায়িকা। সিঙ্গল মাদার হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন তিনি। তাই মা দিবসের আগে আরও এক মা-কে শ্রদ্ধা জানালেন তিনি।