বিশ্ব মা দিবসে সবাই যখন মাকে নিয়ে ব্যস্ত, তখন শ্রী দেবী কন্যা জাহ্নবী কাঁদছেন মায়ের জন্য। কারণ এক বছরেরও বেশি হয়ে গিয়েছে শ্রীদেবী মারা গিয়েছেন। তাই চাইলেও মা-কে সঙ্গে নিয়ে মা দিবস পালন করা হচ্ছে না তার। মা নেই, তাই ছবিই সম্বল।
মায়ের পরনে শাড়ি, মেয়ের পরনে ঘাগরা। দুটো ঝুঁটি বেঁধে খুদে জাহ্নবী বসে রয়েছে মায়ের কোলে। ইনস্টাগ্রামে এমন ছবি শেয়ার করে ক্যাপশনে জাহ্নবী লিখছেন, ‘ওদের আনন্দ দাও, উৎসাহিত কর, ওদের সব কথা শোন। পৃথিবীর সব ভালোবাসা ওদের দাও। হ্যাপি মাদার্স ডে।’