বলিউডে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। ছবিটি একটি রহস্যগল্প। নাম 'চেহরে'। মুম্বাইতে সম্প্রতি শ্যুটিং শুরু হল ছবির।
বিগ বি নিজের টুইটারে ছবির লুক শেয়ার করেছেন।
ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে নজর কেড়েছে ফ্যানদের। চশমা, টুপি এবং সাদা দাড়িতে ঝুঁটি বাঁধা অমিতাভের লুক একেবারে ভিন্ন মাত্রা যোগ করেছে।
চেহরে'র প্রযোজক আনন্দ পণ্ডিত মোশন পিকচার্স অ্যান্ড সরস্বতী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।
এর আগে পেয়ার কা পঞ্চনামা ২, সরকার ৩, সত্যমেব জয়তে, বাজারের মতো ছবি প্রযোজনা করেছে এই সংস্থা।