ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান।
উল্লেখ্য, কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় এক বছর পর সোমবার ৩০১ সদস্যের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়ে ভিসিপুত্র আশিক খান বলেন, খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানাচ্ছি। আমি সবার দোয়া চাই।
ছাত্রলীগের সর্বশেষ দুদিনব্যাপী সম্মেলন হয় ২০১৮ সালের ১১ ও ১২ মে। এর প্রায় দেড় মাস পর গত বছরের ৩১ জুলাই শোভনকে ছাত্রলীগের সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ওই দিন গণভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরীর দুটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
তারপর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ১৫ এপ্রিল আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেন শেখ হাসিনা।
এরপর সোমবার কমিটি ঘোষণা হলো।