কর্মীদের বেশি বেশি যৌনতায় লিপ্ত হতে বললেন জ্যাক মা

যথাযথভাবে অফিসের দায়িত্ব সামলাতে কর্মীদের প্রচুর পরিমাণে যৌনক্রিয়ায় লিপ্ত হতে বললেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা।  ই-কমার্সের জায়ান্ট কোম্পানিটির নতুন দম্পতিদের সংবর্ধনা অনুষ্ঠানে এমনটা বললেন বিশ্বের অন্যতম ধনী এ ব্যক্তিত্ব।

বিজনেস ইনসাইডার জানায়, গত কয়েক বছরে বিয়ে করা কর্মীদের সংবর্ধনার আয়োজন করে আলিবাবা। শুক্রবার এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জ্যাক মা।

অনুষ্ঠানে এক বক্তব্য তিনি বলেন, “প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করতে প্রতিদিন সেক্স করতে হবে। কাজের ক্ষেত্রে আমরা নাইন নাইন সিক্স (996) মেথডকে জোর দিই। এখন অনুসরণ করব সিক্স সিক্স নাইন (669).”

উল্লেখ, নাইন নাইন সিক্স মানে হচ্ছে, সপ্তাহের ছয় দিনে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করে যেতে হবে।

সে অনুসারে তিনি বলেন, “এখন থেকে ছয় দিনে ছয়বার সেক্স করতে হবে দীর্ঘসময় ধরে। এখানে নাইন হচ্ছে, চরম উদ্যমে তা করতে হবে।”

এ নিয়ে আলিবাবার ওয়েবসাইটে একটি নির্দেশনাও ছাড়া হয়েছে। তবে জ্যাক মা'র এমন নীতির সমালোচনা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “দিনের বেলায় নাইন নাইন সিক্স আর রাতের বেলায় সিক্স সিক্স নাইন। আইসিইউতে ভর্তি হতে এক মাসও লাগবে না।’

এদিন নতুন দম্পতিদের বাচ্চা নেওয়ার প্রতি উৎসাহিত করেন মা। তিনি বলেন, “বিয়ে মানেই উৎপাদন। এখন এই উৎপাদন কি? সেটি হচ্ছে, বাচ্চা নেওয়া।”

প্রতি বছর ১০ মে নতুন দম্পতিদের সংবর্ধনা দেবে আলিবাবা। এ জন্য তিনি দিনটিকে আলি ডে বলে ঘোষণা করেন।