নাশকতার আশঙ্কা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১৮ মে (শনিবার) বুদ্ধপূর্ণিমা পালন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গতকাল সোমবার ডিএমপি কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।