১৯৮৮ সালেই ইমেল ব্যবহার করতেন মোদি, এমন মন্তব্যে হইচই

ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে বেশ সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে বিাভিন্ন জনের মন্তব্য বা বক্তব্যকে কেন্দ্র করে একেকসময় হেইচই শুরু হয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ১৯৮৭-৮৮ সালে ডিজিটাল ক্যামেরায় লালকৃষ্ণ আদবানির ছবি তুলে দিল্লির বিভিন্ন নেতাকে ইমেল করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ‘ ডিজিটাল ক্যামেরা’ বা ‘ইমেল’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হলেন মোদি। তবে তথ্য বলছে, জাপানি ক্যামেরা প্রস্তুতকারক নিকন তাদের প্রথম ডিজিটাল ক্যামেরা বাজারে আনে ১৯৮৭ সালে। এখন যদি বিতর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে মোদি তখনই ডিজিটাল ক্যামেরা পেয়েছিলেন, তবে ইমেল কোনওভাবেই সম্ভব নয়। কারণ, ভারতে ইমেল সেবা চালু হয় ১৯৯৫ সালে। বিএসএনএল সেটি শুরু করে। তার আগে ইমেল তো দূরের কথা ১৯৮৮ সালে দেশের মানুষের মধ্যে ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণাই ছিল না।

তাই প্রধানমন্ত্রী মোদির এইসব মন্তব্যকে হাতিয়ার করে বিতর্কের ময়দানে নেমে পড়েছে বিরোধী কংগ্রেস।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সম্ভবত ১৯৮৭-৮৮ সালের দিকে তিনি প্রথম ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলেন। শুধু তা-ই নয়, ওই সময় নাকি ই-মেইলও করতেন তিনি! কিন্তু দেশটির স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ওই সময়েরও প্রায় ১০ বছর পর ভারতে প্রথম বাণিজ্যিক ইন্টারনেট সেবা চালু হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টের খবরে বলা হয়েছে, হিন্দিভাষী টেলিভিশন চ্যানেল নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন বিজেপির নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাক্ষাৎকারে মোদী বলেন, সম্ভবত ১৯৮৭-৮৮ সালের দিকে ভিরামাগাম তেহসিলে একটি স্থানীয় র‌্যালিতে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এলকে আদভানি। সেখানে ডিজিটাল ক্যামেরা দিয়ে আদভানির ছবি তুলেছিলেন মোদি। সেই ছবি আবার ই-মেইলে দিল্লিতে পাঠানো হয়েছিল।

ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ভিএসএনএল প্রথম ১৯৯৫ সালের ১৪ আগস্ট ইন্টারনেট সেবা চালু করে। এর আগে ১৯৮৬ সালে ভারতে সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।

তখন তা শুধু ব্যবহার করত ভারতীয় এডুকেশনাল রিসার্চ নেটওয়ার্ক নামের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। বাণিজ্যিকভাবে ভারতে ইন্টারনেট সেবা চালু হয় ১৯৯৫ সালে। আর পুরো বিশ্বে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু হয় ১৯৯০ থেকে ১৯৯৫ সালের মধ্যে।

এই সময়ের মধ্যেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ধীরে ধীরে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছিল। জনপ্রিয় ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান হটমেইল যাত্রা শুরু করেছিল ১৯৯৬-৯৭ সালে।

উল্লেখ্য ভারতে লোকসভা নির্বাচনে বর্তমানে ভোট গ্রহণ চলছে। শেষ ধাপের ভোট গ্রহণ হবে ১৯ মে। এর আগে ভারতজুড়ে প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। এবার তার দেওয়া বক্তব্য নিয়েই  সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলো।