ঠিক আমার-আপনার মতোই তারকাদের কাছেও তাদের জন্মদিনটা স্পেশাল। ভালোবাসার, কাছের মানুষদের থেকে এই বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা এবং উপহার পেতে কার না ভালো লাগে বলুন।
এই তালিকায় যদি যোগ হয় আপনি যার ফ্যান, সেই সুপারস্টারের নাম! সানি লিওনির ক্ষেত্রেও হল ঠিক তাই।
২০১৬ সালে প্রথম ট্যুইটে বার্তা বিনিময় হয়েছিল আমির খান এবং সানি লিওনির। আমির জানিয়েছিলেন ভবিষ্যতে সানির সঙ্গে কাজ করতে তার কোনও অসুবিধে নেই। সেই থেকেই ভালো সম্পর্ক তাদের।
১৩ মে, তাই সানির জন্মদিনে ট্যুইট করে শুভেচ্ছা জানাতে ভুললেন না আমির খান। সানির ৩৮তম জন্মদিনে আমির লিখলেন, ‘প্রিয় সানি লিওনি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমার সারা দিন দারুণ কেটেছে। আগামীদিন খুব ভালো কাটুক... লাভ, আমির’