এ্যানীর মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচারকাজ ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এই মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আদালত। মামলাটি বাতিল চেয়ে এ্যানির করা আবেদনের (ফৌজদারি রিভিশন) ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।