জেএসসিতে বৃত্তি পাওয়াদের তালিকা প্রকাশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়।

ঢাকাসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা দেখা যাচ্ছে। এই বৃত্তির মেয়াদ আগামী দুই বছর (২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ঢাকা বোর্ডের ২০১৮ সালের জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা বোর্ডের অধীন ৫ হাজার ২২ জনকে ‘মেধাবৃত্তি’ এবং ৯ হাজার ৯৫৭টি ‘সাধারণ বৃত্তি’ দেওয়া হয়েছে।