পরকীয়ার সন্দেহে স্ত্রীর যৌনাঙ্গে বাইকের যন্ত্রাংশ !

পরকীয়ার সন্দেহে স্ত্রীর যৌনাঙ্গে মোটরসাইকেলের যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়েছিলেন স্বামী। ঘটনার দুই বছর পর মোটরসাইকেলের প্লাস্টিকের গ্রিপ মহিলার জরায়ু থেকে অস্ত্রোপচার করে বের করছেন চিকিৎসকরা।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, মধ্যপ্রদেশের ইনদওরে এই ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার মহারাজা যশবন্ত রাও হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে মোটরসাইকেলের যন্ত্রাংশটি অপসারণ করা হলেও বর্তমানে ওই নিগৃহীতা মহিলা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বহুদিন জরায়ুতে আটকে ছিল ওই গ্রিপ, শরীরের অন্যান্য অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।

স্থানীয় পুলিশ সুপার রাহুল শর্মা বলেন, প্রকাশ ভিল নামের ওই ব্যক্তি স্ত্রী পরকীয়া করছেন বলে সন্দেহ করে। সন্দেহের বশবর্তী সে স্ত্রীর যৌনাঙ্গে মোটরসাইকেলের প্লাস্টিকের গ্রিপ ঢুকিয়ে দেয়। কিন্তু স্ত্রী লজ্জায় সে কথা জানাতে পারেননি কাউকে। সম্প্রতি মারাত্মক ব্যথা অনুভব করায় বিষয়টি জানাজানি হয়।

প্রকাশ ভিলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইনদওর পুলিশ।